জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল দু’জনের। বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এক যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, আপত্তিকর ছবি তুলে পরে ব্ল্যাকমেল করে তিন লক্ষ টাকা তোলা হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানা এলাকায় বাড়ি ওই বিবাহবিচ্ছিন্ন তরুণীর। অভিযোগ, মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা সাগর রাজবংশী নামে এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয়েছিল তাঁর। ধীরে ধীরে কথাবার্তার পরে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করাও হয়েছে একাধিকবার। সেসময় ওই তরুণীর আপত্তিকর ছবিও তুলে রাখা হয় বলে অভিযোগ। আর সেই ছবি দেখিয়েই এরপর ওই তরুণীকে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করে ওই তরুণীর থেকে তিন লক্ষ টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ।
শেষপর্যন্ত শুক্রবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকারীরা মুর্শিদাবাদ গিয়েছিলেন। আজ শনিবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সাগর রাজবংশীকে। ধৃতকে বনগাঁয় নিয়ে আসা হয়। এদিনই ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি
-
এবার রিসেপশনিস্টকে ‘চড়’, রোগীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ফের হাসপাতালে হামলা শিণ্ডেসেনার!
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…