Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Digha

সন্ন্যাসীদের শরীরচর্চা, ভক্ত সমাগমে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত যোগ দিবস

শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে এবং মন্দিরের ভক্ত ও সেবায়েতদের সহযোগিতায় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১২:১০

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১২:১০

options
link
সন্ন্যাসীদের শরীরচর্চা, ভক্ত সমাগমে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত যোগ দিবস zoom
২১ জুন, রবিবার। দিঘার জগন্নাথ মন্দির চত্বরে পালিত যোগ দিবস। নিজস্ব ছবি।

দিঘার জগন্নাথ মন্দিরের নামে ‘ধাম’ শব্দবন্ধ থাকা নিয়ে প্রথম থেকেই উঠেছিল আপত্তি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির অনুরোধে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরের নতুন নামকরণ করা হয়েছে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। এবার কালচারাল সেন্টারেই পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। এদিন সকালে মন্দির চত্বরে যোগাভ্যাসে শামিল হন ইসকনের সন্ন্যাসী, ভক্ত, মন্দিরকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

এদিন শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে এবং মন্দিরের ভক্ত ও সেবায়েতদের সহযোগিতায় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও ধ্যানচর্চা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানটি আয়োজন করেছে ভারত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে যোগ দিবস। সেই মতো দিঘার জগন্নাথ মন্দিরেও এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করলেন ইসকনের সন্ন্যাসীরা।

দিঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ইসকনের রাধারমণ দাস জানান, “আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁর উদ্যোগের ফলে বৈদিক ঐতিহ্যের চিরন্তন জ্ঞান বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। বিশ্বজুড়ে সুস্থতা, শান্তি ও আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটিয়েছে।” এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আন্তরিক ধন্য়বাদ জানান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.