বাগনানের (Bagnan) তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের (রাজা) বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের।মিথ্যা মামলায় সাধারণকে ফাঁসানো ও আবাস যোজনার উপভোক্তারদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ। শুক্রবার শ’খানেক মহিলা ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি তাঁর ছবিতেও আগুন দেন তাঁরা। বিক্ষোভের জেরে চিত্রবাণী সিনেমা হল থেকে বাগনান শ্যামপুর রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এই বিষয়ে আরও খবর
শুক্রবার দুপুরে বিধায়ক খালোড় গোপীমোহন স্কুলের পেছনে বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলরা। তাঁরা মূলত বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজাপাড়া, রথতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা বিধায়কের ছবিতে জুতো ও ঝাঁটা দিয়েও মারতে থাকে। তাঁদের অভিযোগ, তৃণমূল বিধায়ক একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে বহু মানুষ হয়রানির শিকার হয়েছেন! এমনকী তাঁদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন বিধায়ক অরুণাভ। রাজাপাড়ার বাসিন্দা খুকুমণি মল্লিক বলেন, “পছন্দের লোক না হলেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বিধায়ক।” আরও এক বিক্ষোভকারী কল্পনা রক্ষিত বলেন, “২০১৬ সাল থেকে বিধায়ক অন্যায় করেছেন। তাঁকে গ্রেপ্তার করতে হবে।”
বিক্ষোভের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। বিধায়কের বাড়ির সামনে ব্যারিকেড করে দেন আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা জানান, কোনও অভিযোগ থাকলে থানায় লিখিত অভিযোগ করতে হবে। প্রায় চল্লিশ মিনিট পরে বিক্ষোভ ওঠে। বাড়ির সামনে বিক্ষোভ নিয়ে বিধায়ক অরুণাভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মানুষের বাক স্বাধীনতা রয়েছে। আমার কিছু করার নেই।” তোলাজি বা কাটমানি নেওয়ার অভিযোগ নিয়ে বলেন, “বিজেপি বা সরকারের হাতে ইডি সিবিআই রয়েছে। প্রয়োজনে তদন্ত করে দেখুক।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!



