শংকরকুমার রায়, রায়গঞ্জ: মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকার সুধানী নদীর ধারে গলার নলি কাটা দেহ উদ্ধার। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুর নাগাদ ঘাস কাটতে বাড়ি থেকে বেরন তিনি। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি আসেননি তিনি। এরপরই ডালখোলা থানায় বিষয়টি জানায় পরিবার। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার একটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর স্বামীর সংসার ছেড়ে, ছেলেকে নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় থাকছিলেন। তাঁর ভাইয়ের অভিযোগ, দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয়রা।
শনিবার সকালে নদীর পাড়ে ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মহিলাকে শ্বাসরোধের পর গলার নলি কাটা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মহিলা ধর্ষণের শিকার হয়েছেন কি না, তারপরই বোঝা যাবে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
সর্বশেষ খবর
-
রাগের মাথায় লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর! তারপর…
-
ঘরে-বাইরে সামলানো এক নারীর হাল না ছাড়ার গল্প, কেমন হল ‘ববিতা সিং রিপোর্টিং’?
-
গায়ক অঙ্কিত খুনে ‘অ্যাকশন মোডে’ যোগীর পুলিশ, এনকাউন্টারে খতম ২ শুটার
-
নাবালিকা মেয়ের বিয়ের খবর গোপন! ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা আদায় করতে গিয়ে শ্রীঘরে বাবা
-
শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের