সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দ্বাদশীর সকালে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। তাও আবার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুজোর আনন্দে মেতে ছিল পুরুলিয়া শহরের বাসিন্দারা। দশমী ও একাদশীতে শহরের প্রায় সব দুর্গা প্রতিমার বিসর্জনপর্ব ছিল। তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যস্ততা, উদ্দীপনার পাশাপাশি মনে বিষাদও ছিল। কিন্তু দ্বাদশীর সকালে ছড়াল আতঙ্ক, চাঞ্চল্য। শহরের মধ্যেই পাওয়া গেল এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ২১ নম্বর ওয়ার্ডে অলঙ্গীডাঙা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই স্কুলের একপাশের পাঁচিল ঘেরা জায়গায় এক মহিলার মৃতদেহ আজ, শনিবার সকালে দেখতে পাওয়া যায়। দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। সেই মৃতদেহ দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে? কীভাবে স্কুল চত্বরে মৃতদেহ এল? অন্য কোথাও খুন করে দেহ পাঁচিলের আড়ালে ফেলে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে পুরুলিয়া সদর থানার দ্রুত অকুস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুজোর ছুটির জন্য এখন স্কুল ছুটি রয়েছে। স্কুলে কোনও নিরাপত্তারক্ষী কি ছিল? সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
বিতর্কিত রামপুর চেকপোস্টে সারপ্রাইজ ভিজিটে অর্জুন, বডি ক্যামেরা ও ‘ওয়াররুম’ চালুর নির্দেশ
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য
-
গুটখার বিজ্ঞাপনে আইনি বিপাকে শাহরুখ, ‘বিবেকে বাঁধে…’, খোঁচা সানি দেওলের!
-
জীবন্ত পাঠশালা! দেশভাগ ও পরিচয়হীনতায় ভোগা বাঙালি সমাজ উত্তমকুমারের মধ্যেই দেখেছিল আশার আলো
-
বাংলাদেশের দলকে গোলের মালা, এশিয়া অভিযানের শুরুতেই বড় জয় ইস্টবেঙ্গলের