Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad

নিখোঁজের পর কলাবাগানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ, ধর্ষণের পর খুন? চাঞ্চল্য মুর্শিদাবাদে

পরিবারের দাবি, মহিলার কান ছিঁড়ে সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কে বা কারা, কেন খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। তদন্তে পুলিশ।

অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৮:০২

link
অতুলচন্দ্র নাগ
অতুলচন্দ্র নাগ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৮:০২

options
link
নিখোঁজের পর কলাবাগানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ, ধর্ষণের পর খুন? চাঞ্চল্য মুর্শিদাবাদে zoom
প্রতীকী ছবি
Advertisement

সন্ধ্যা থেকে বেশ কয়েকঘণ্টা নিখোঁজ ছিলেন শারীরিকভাবে সমক্ষ মহিলা। অবশেষে গভীররাতে কলাবাগানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। কলাগাছের সঙ্গে লাইনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, পরনে থাকা সোনার গয়নাও উধাও। কান ছিঁড়ে কানের গয়না চুরি করে খুন করা হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

মহিলা হরিহরপাড়ায় স্বরূপপুর সাহাজিপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মহিলা বাড়ি বেরন। পাশেই থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে যাননি। নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। প্রায় ঘণ্টা পাঁচেকের খোঁজাখুঁজির পর বিশেষভাবে সক্ষম মহিলার দেহ উদ্ধার হয় স্থানীয় কলাবাগানে। উপুড় অবস্থায় অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তবে মাথা মাটি থেকে কিছুটা উপড়ে ছিল। গলায় লাইলনের দড়ির ফাঁস ছিল, তা বাধা ছিল কলাগাছের সঙ্গে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের দাবি, মহিলার কানে সোনার গয়না ছিল। কান ছিঁড়ে তা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা মহিলাকে খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.