সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা। বুধবার রাতে ডায়মন্ড হারবার পুরসভার জেটিঘাটের কাছে হুগলি নদীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ন’টা নাগাদ আচমকাই ওই মহিলা নদীতে ঝাঁপ দেন। তখন নদীর চারপাশে লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপ দেন মহিলা। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই জোয়ার থাকায় মুহূর্তে তলিয়ে যান তিনি। তবে মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়েই ডায়মন্ড হারবার থানার পুলিশ ও বিপর্যয়ের মোকাবিলা বাহিনী মহিলার সন্ধানে নদীতে তল্লাশিতে নামে। কিন্তু কোনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
কী কারণে মহিলা আত্মঘাতী হলেন, মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হতে চলেছে ওই মহিলার খোঁজে তল্লাশি।
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু