জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সন্তান জন্মের পর যন্ত্রণায় চিৎকার, ছটপট করায় মহিলাকে মারধর আয়ার! বেড থেকে নিচে ফেলে দেওয়ারও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে। ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতির নাম আশালতা বিশ্বাস। বাড়ি বাগদা থানার ষোলোদাড়ি কালী মন্দির এলাকায়। বুধবার গভীর রাতে প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে বাগদা হাসপাতালে করা হয়। সকালে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই সময় তিনি প্রবল চিৎকার করলে হাসপাতালের আয়া তাঁকে মারধর করেন বলে অভিযোগ। অত্যাচারের জেরে মহিলা বেড থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত হন। ছুটে আসেন পরিবারের সদস্যরা। সাময়িক অচলাবস্তা তৈরি হয়। ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের প্রধান এসে পরিস্থিতি সামাল দেন। এদিকে প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে। এই পুরো ঘটনায় নার্সরা কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত আয়া পলাতক। পরিবারের পক্ষ থেকে বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছে একটি অভিযোগ জানানো হয়। বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন, “চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। শুনেছি আয়া মাসি মারধর করেছে। বিএমওএইচের কাছে ওনারা লিখিত অভিযোগ জমা দিয়েছে। দোষী ব্যক্তির অবশ্যই শাস্তি হবে।”
সর্বশেষ খবর
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?