অর্ণব দাস, বারাকপুর: ফের প্রহৃত প্রতিবাদী! দিদিকে অপমানের প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বোনকে কোপালো দুই যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায়। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা পিয়ালি মণ্ডল। শনিবার সন্ধেয় কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো এলাকায় তিনি দিদি প্রিয়াঙ্কা মণ্ডলের বাড়িতে এসেছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর প্রতিবেশী দুই ভাই রাজা ও রাজু বাল্মিকী দীর্ঘদিনের অশান্তি। যখন তখন তারা প্রিয়াঙ্কাকে অপমান করতে বলে অভিযোগ। বোন পিয়ালী এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। গতকাল দিদির বাড়িতে ঢোকার সময়ই অভিযুক্ত দুই ভাই তাঁকে অকথ্য গালিগালাজ করে। কোনও জবাব দেননি পিয়ালী। বিপত্তি বাঁধে ফেরার সময়।
অভিযোগ, বাড়ি ফেরার পথে পিয়ালীর পথ আটকে দাঁড়ায় রাজা ও রাজু। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী পিয়ালীকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা হয় তাঁর। এই সুযোগে দুই অভিযুক্ত চম্পট দেয়। আক্রান্ত মহিলার দাবি, এর আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছিল দুই ভাই। অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পিয়ালীল ও তাঁর পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার