সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর যৌনতা স্বাভাবিক বিষয়। কিন্তু মুর্শিদাবাদের অষ্টাদশী বধূর অভিযোগে তাজ্জব প্রায় সকলেই। বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ তুললেন তিনি। মুর্শিদাবাদের ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন বধূ। যদিও তাঁর অভিযোগ মানতে নারাজ বধূর শ্বশুরবাড়ির লোকজন।
কৈশোরে প্রেমে পড়েন একে অপরের। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। ১৮ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে দম্পতির। বধূর দাবি, আর অত্যাচার সহ্য করতে পারছেন না। তাঁর অভিযোগ, স্বামী সেভাবে রোজগার করেন। অভাবের সংসার রোজ হয়তো খাবার জোটে না। তবে যৌনতা বাধ্যতামূলক। শারীরিক সম্পর্কের জন্য নাকি প্রতি রাতেই জোর করা হত তাঁকে। মহিলার আরও অভিযোগ, অসুস্থতার মাঝে জোর করে যৌনতা মাতেন স্বামী।
বছরের পর বছর অত্যাচার সহ্য করেছেন তিনি। বাধ্য হয়ে মাসকয়েক আগে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন বধূ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন। তবে অত্যাচারের কাহিনি জানাজানি হওয়ার পর থেকে ওই যুবকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বধূর অভিযোগ সত্যি কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
৪০ বছরেই গলে জল! নেপাল বিপর্যয়ের মাঝে বিশ্বের বৃহত্তম হিমবাহকে ঘিরে শঙ্কার কালো মেঘ
-
‘দালানবাড়ির ১৬ লক্ষ কোথায় গেল?’ ‘বিগ বস’এর প্রিমিয়ারের পরই দুর্নিবারকে ‘টিপ্পনি’ সৌম্যর!
-
হামের ছোবলে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু! বাংলাদেশে মৃত্যুমিছিল ঘিরে বাড়ছে আতঙ্ক
-
‘বলতেন সব জানি’! ‘অবহেলিত’ সমবায় চাঙ্গা করার বার্তা দিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
-
ঋগ্বেদ থেকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা