নন্দন দত্ত, সিউড়ি: স্বামী পরিযায়ী শ্রমিক। থাকেন বিহারে। সেই সুযোগেই নাকি ছেলের মেসোশ্বশুরের সঙ্গে তৈরি হয় ঘনিষ্ঠতা। শনিবার রাতে একসঙ্গে রাতও কাটান দুজনে। এর পর রবিবার সকালে রামপুরহাটের নির্মীয়মাণ বহুতল থেকে মহিলার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত সম্পর্কে বেয়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত বছর ছত্রিশের ফুচু মাল। বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। ওই মহিলা পেশায় দিনমজুর। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি বর্তমানে বিহারে রয়েছেন। স্থানীয়দের দাবি, স্বামীর অনুপস্থিতিতে ছেলের মেসোশ্বশুর ভানু মালের (৪০) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ভানু পেশায় রাজমিস্ত্রি। নির্মীয়মাণ বহুতলেই কাজ করছিলেন দুজনে। জানা গিয়েছে, শনিবার ভানু ও ফুচু দুজনেই সাঁইথিয়ায় গিয়েছিলেন। রাতে নির্মীয়মাণ বহুতলেই ছিলেন তাঁরা।
[আরও পড়ুন: আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে ভুল ঠিকানায় সিবিআই! তার পর…?]
রবিবার সকালে অন্যান্য শ্রমিক কাজ করতে গিয়ে দেখেন নির্মীয়মাণ বহুতলের দোতলার ঘরে পড়ে রয়েছেন মহিলা। তড়িঘড়ি রামপুরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতার পরিবারের দাবি, ভানুই খুন করেছে মহিলাকে। ওই অভিযোগের ভিত্তিতে ভানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: রেলের ধাক্কায় পশু মৃত্যু রুখতে নয়া উদ্যোগ, লাইন ধারে বসছে বিশেষ বেড়া]
সর্বশেষ খবর
-
বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা
-
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা
-
ডন ৩’ বিতর্ক পেরিয়ে ‘প্রলয়’-এ মন! মাস্কে মুখ ঢেকে হনসল মেহতার অফিসে রণবীর
-
বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ
-
আর ম্যাচের একদিন আগে আমেরিকায় প্রবেশ নয়! ইরানের উপর বিধিনিষেধ বদল ট্রাম্প প্রশাসনের