Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
বঙ্গে পালাবদল
CM Suvendu Adhikari

‘ঘুরতে নয়, উত্তরবঙ্গে কাজ করতে আসব’, প্রথম পাহাড় সফরে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

'বিজেপিকে জেতানোর জন্য উত্তরবঙ্গের ঋণ শোধ করব।' শিলিগুড়িতে দাঁড়িয়ে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:৩৮

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:৩৮

options
link
‘ঘুরতে নয়, উত্তরবঙ্গে কাজ করতে আসব’, প্রথম পাহাড় সফরে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর zoom
প্রথম পাহাড় সফরেই একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর।

শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রতি মাসে উত্তরবঙ্গে এবার থেকে খোদ মুখ্যমন্ত্রী হাজির হবেন। উন্নয়নের কর্মযজ্ঞ খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের কাজকর্ম দেখাশোনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করে তাঁদের দাবিদাওয়া-কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজ, বুধবার উত্তরবঙ্গে প্রথম পৌঁছলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান।   

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে একাধিকবার গিয়েছিলেন। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন সময় পাহাড়ের বিভিন্ন জায়গায়, দার্জিলিংয়ের ম্যাল, চা বাগানেও তাঁকে দেখা গিয়েছে! পাহাড়-সহ উত্তরবঙ্গে তৃণমূল আমলে কোনও উন্নয়নই হয়নি, সেই অভিযোগ বরাবরই করে এসেছে বিজেপি। নির্বাচনের প্রচারেও উঠে এসেছে সেই ইস্যু। এবার সেই বিষয়কেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি শিলিগুড়িতে দাঁড়িয়ে বলেন, “ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। কথা কম বলব। কাজ বেশি করব।” এই কথার মাধ্যমে কি মমতাকেই কটাক্ষ করলেন শুভেন্দু? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
will come to North Bengal every month, CM Suvendu Adhikari several announcements on his first hill visit
বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে থামল মুখ্যমন্ত্রীর কনভয়। নিজস্ব চিত্র

এদিন মুখ্যমন্ত্রী উত্তরের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনের কর্তাদের নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। জানা গিয়েছে, সামনে বর্ষা তাই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা এবং চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ, জমি ও বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ। 

মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো, বরণ করার জন্য প্রস্তুত পাহাড়। সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থক, মানুষজন অধীর আগ্রহে বিমান বন্দরের বাইরে, রাস্তায় শুভেন্দুকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করেছেন। বিমান বন্দরের বাইরে বেরিয়ে উত্তরবঙ্গের মানুষদের হাতজোড় করে নমস্কার করেন।

এদিন বেলা ১১টার পর বাগডোগরা বিমানবন্দরে নামেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো, বরণ করার জন্য প্রস্তুত পাহাড়। সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থক, মানুষজন অধীর আগ্রহে বিমান বন্দরের বাইরে, রাস্তায় শুভেন্দুকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করেছেন। বিমান বন্দরের বাইরে বেরিয়ে উত্তরবঙ্গের মানুষদের হাতজোড় করে নমস্কার করেন। বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য উত্তরবঙ্গকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একপাশে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও অন্যপাশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।”   

উত্তরকন্যাকে এবার থেকে পুরোমাত্রায় চালু করা হবে। সেই বার্তাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতি সপ্তাহে একদিন উত্তরকন্যায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন। ১১টা থেকে ১টা পর্যন্ত তিনি উত্তরবঙ্গের উন্নয়নের কর্মসূচির প্রতিটি কাজের খতিয়ান করবেন।

এদিন শুভেন্দু বলেন, “উত্তরবঙ্গের পূণ্যভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছে, উন্নয়নের মাধ্যমে সেসব কিছু করে উত্তরবঙ্গের ঋণ শোষ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে।” তিনি আরও বলেন, “প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। প্রতি সপ্তাহে একদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গে অফিস করবেন। উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন, তা পূরণ হবে।” 

উত্তরকন্যায় পৌঁছনোর আগে শিলিগুড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে যান শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার আগে রাস্তায় মাঝেমধ্যেই থমকেছে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি।

উত্তরকন্যাকে এবার থেকে পুরোমাত্রায় চালু করা হবে। সেই বার্তাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতি সপ্তাহে একদিন উত্তরকন্যায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন। ১১টা থেকে ১টা পর্যন্ত তিনি উত্তরবঙ্গের উন্নয়নের কর্মসূচির প্রতিটি কাজের খতিয়ান করবেন। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।”  

উত্তরকন্যায় পৌঁছনোর আগে শিলিগুড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে যান শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার আগে রাস্তায় মাঝেমধ্যেই থমকেছে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। ছোট শিশুকে কোলে নিতেও দেখা যায়। জনজোয়ারে ভেসে মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির বিজেপি কার্যালয়ে যান। উন্নয়নের পাশাপাশি বিজেপি কর্মীরা আরও বেশি করে সংগঠনের কাজ করবেন। সেই বার্তাও এদিন শুভেন্দু অধিকারী দিয়েছেন। এদিন পার্টি অফিসেও দলের পক্ষ থেকে তাঁকে অভিবাদন, সম্মান জানানো হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.