ধনরাজ তামাং, দার্জিলিং: ভরা পর্যটনের মরশুম। ভিড় দার্জিলিংয়ের মিরিকের রাস্তায়। শৈল শহরের সেই রাস্তায় পানিঘাটার ব্রিজে হঠাৎ হাজির একটি বুনো হাতি। পাহাড় থেকে নেমে রীতিমতো দৌড় দেয় দাঁতালটি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক থেকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে দাঁতালটি নেমে এসে রাস্তায় দৌড়তে শুরু করে। সেই সময় রাস্তায় বাইক, চারচাকা গাড়ির ভিড়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গাড়ি ঘুরিয়ে উলটে দিকে চলে যান তাঁরা। বন্য হাতির আকস্মিক উপস্থিতি এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
মনে করা হচ্ছে, দলছুট হয়ে বা খাবারের সন্ধানে হাতিটি নিচের দিকে নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মী ও প্রশাসনের আধিকারিকরা। তাঁরা হাতিটিকে ফেরত পাঠিয়েছেন। তবে পাহাড়ে পর্যটনের সময় হওয়ায় প্রচুর মানুষের ভিড় রয়েছে। অনেকে পিকনিক করতেও পৌঁছেছেন শৈল শহরে। এই সময়ে হাতি বেরিয়ে আসায় তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সর্তক করা হয়েছে। হাতিটির উপর নজর রাখা হচ্ছে বলে খবর।
সর্বশেষ খবর
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের