Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
West Bengal Weather Update

বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা, প্রেমদিবস এবার আরও ‘হট’

আগামী ১৪ ফেব্রুয়ারি দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ১৭-১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করবে।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৩:২৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৩:২৪

options
link
বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা, প্রেমদিবস এবার আরও ‘হট’ zoom
প্রেমদিবসে এবার আরও বাড়বে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। ছবি: সংগৃহীত

পূর্বাভাস ছিলই। আর সেই পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকালে বাড়ল রাজ্যের তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

সকালের দিকে হালকা ঠান্ডা। শীতপোশাক গায়ে না দিলে চলছে না। আবার বেলা বাড়তে না বাড়তেই রোদের দাপট। দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখাই দায়। বিকেলের পর থেকে হালকা ঠান্ডা। রাতেও বেশ শিরশিরানি ভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি নাকি চলবে বেশ কয়েকদিন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে রীতিমতো উষ্ণ থাকবে আবহাওয়া। ওইদিন কলকাতায় দিনে সর্বোচ্চ ২৯-৩০, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস মিলেছে। পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Advertisement

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত শীতের তেমন কোনও পরিবর্তন হবে না, রাতের দিকে হালকা থেকে মাঝারি ঠান্ডা অনুভব হবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধ-বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমবে। হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে আগামী ১৪ ফেব্রুয়ারি দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ১৭-১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। অর্থাৎ বেশ ‘হট’ থাকবে ভালোবাসার দিন। তাই ওইদিন প্রেম করতে সোয়েটার না পরে বেরোনোই ভালো। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একইরকম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.