নিরুফা খাতুন: নভেম্বরের শুরুতেই হাওয়ায় হালকা শীতের আমেজ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সকালের আকাশে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে ফের নামবে তাপমাত্রা। আরও বাড়বে শীতের আমেজ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি নামবে পারদ। যদিও জাঁকিয়ে শীতের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
জানা গিয়েছে, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পাশাপাশি, কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে হাওয়ায় শীতের আমেজ বাড়বে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলের কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
মহানগরের আকাশ থাকবে মেঘমুক্ত। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। রাতে এবং সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। সারা সপ্তাহজুড়ে শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যের সব জেলায়।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার