তীব্র গরমে কার্যত নাভিশ্বাস উঠছে জনতার। গনগনে উনুনের আঁচের মতো জ্বালা অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আগেই ভারী বৃষ্টির ইনিংস ক্রমেই দীর্ঘ হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর থেকে সন্ধের মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টির থামার পর ভ্যাপসা গরমের দাপট বাড়বে প্রায় দ্বিগুণ। কারণ বৃষ্টির পরেই বাতাসে আর্দ্রতার পরিমাণ একধাক্কায় অনেকখানি বেড়ে যাবে, যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি চরমে উঠবে।
দক্ষিণবঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপটে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট করেছে যে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দিনের বেলায় আবহাওয়া অত্যন্ত গরম এবং অস্বস্তিকর থাকবে।
দক্ষিণবঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপটে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার