নিরুফা খাতুন: ফের নিম্নচাপের ভ্রূকুটি। রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। উত্তাল হবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, চণ্ডিগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে।
মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। এদিন ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কমবে।
সর্বশেষ খবর
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮
-
এক কাপ চায়েই প্রাণরক্ষা! ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বিপর্যস্ত নেপাল থেকে ফিরলেন বর্ধমানের পর্যটক
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?