Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
West Bengal Weather Update

জুনের শুরুতেই প্রাকবর্ষার বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় তীব্র গরম অনুভূত হচ্ছে।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৪:১২

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৪:১২

options
link
জুনের শুরুতেই প্রাকবর্ষার বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? zoom
উত্তরবঙ্গে শিগগিরই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে

জুনের শুরুতেই সুখবর উত্তরবঙ্গে। প্রাক বর্ষায় বৃষ্টি শুরু হতে চলেছে। কিন্তু ঠিক উলটো আবহাওয়া দক্ষিণবঙ্গে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। এমনই পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। আজ অর্থাৎ ১ জুন কেরলে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক দিন। তবে নির্দিষ্ট দিনে বর্ষা প্রবেশ করছে না বলে মৌসম ভবন জানিয়েছে। ফলে বঙ্গেও এবার বর্ষা আসতে দেরি বলেই অনুমান। যদিও উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে, কবে নাগাদ রাজ্যে বর্ষার মরশুম শুরু হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে। একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত। যেটি ছত্তিশগড়, ওড়িশার উপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী চারদিন তাপমাত্রা একই রকম থাকলেও শুক্রবারের পর তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধে ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একটু বাড়বে দার্জিলিং-সহ অপরের পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। ওইদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার এই তিন জেলায় এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গে আজ থেকে কয়েকদিন আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী তিনদিনে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গরম ও অস্বস্তিও বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেশি গরম অনুভূত হবে। কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ বাড়বে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চলতি সপ্তাহে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার সামান্য বেশি ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৫ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.