Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

রাতভর অঝোরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা

বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে তৎপর কলকাতা পুরসভা।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১২:০১

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১২:০১

options
link
রাতভর অঝোরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা zoom
অঝোর বৃষ্টি কলকাতায়। নিজস্ব চিত্র
Advertisement

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের শক্তিবৃদ্ধি। তার উপর আবার সক্রিয় বর্ষার অক্ষরেখা। জোড়া ফলায় অঝোর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। যদিও পরিস্থিতি সামাল দিতে তৎপর কলকাতা পুরসভা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা ও ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বর্ষাকালীন অক্ষরেখা বিস্তৃত। তার ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা ও ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বর্ষাকালীন অক্ষরেখা বিস্তৃত। তার ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্র যেকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

রবিবারের মতো সোমবারও কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.