উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। আবার দুর্যোগের মেঘ বাংলার আকাশে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের দিঘা থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ওড়িশার উপর দিয়ে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।
আরও পড়ুন:
তার জেরেই বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা-সহ প্রায় প্রতিটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা