Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Murshidabad

আর ভোট দেওয়া হল না, বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের!

West Bengal Assembly Election: ভোট দেওয়ার জন্য লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছেন। ভোট উৎসবে সামিল হতে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের এক যুবক। কিন্তু শেষপর্যন্ত আর ফেরা হল না। ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের নাম নূর হাবিব।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:৫৭

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:৫৭

options
link
আর ভোট দেওয়া হল না, বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের! zoom
প্রতীকী ছবি।

ভোট দেওয়ার জন্য লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছেন। ভোট উৎসবে সামিল হতে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের এক যুবক। কিন্তু শেষপর্যন্ত আর ফেরা হল না। ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের নাম নূর হাবিব।

জানা গিয়েছে, নূর হাবিবের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কাশিয়াডাঙা পঞ্চায়েতের হাতিবান্ধা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করছেন। এই মুহূর্তে তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। আগামী কাল, বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভোট রয়েছে। ভোট দেওয়ার জন্য রাঁচি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। বাস ও ট্রেনে যাত্রীচাপ অনেকটাই বেশি রয়েছে। সেজন্য তিনি মোটরবাইকে বাড়ি ফেরার পরিকল্পনা করেন।

Advertisement

সেই মতো বন্ধুর বাইকে চেপে ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরছিলেন নূর হাবিব। বন্ধু বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন ওই যুবক। গভীর রাতে বাইক থেকে নূর হাবিব পড়ে গিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি কি নিছক দুর্ঘটনা? নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে। রাতে বাইকে বসে ফেরার সময় তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন? সেজন্য অসাবধানতাবশত তিনি বাইক থেকে পড়ে যান? সেই প্রসঙ্গও উঠেছে। রাতেই ওই মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছয়। কান্নার রোল উঠেছে পরিবারে। বাড়িতে স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে। কীভাবে সংসার চলবে? সেই দুশ্চিন্তা পরিবারের সদস্যদের। শোকের ছায়া এলাকায়।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.