নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কটাক্ষ তৃণমূলের (TMC)। রবিবার বিকেল থেকেই সারা রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি। আর বিধি লাগুর প্রথম দিনেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ইকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, নির্বাচন বিধি কার্যকর হওয়ার পরেও তিনি এলাকায় শ্রবণযন্ত্র, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে দুর্গাপুর পশ্চিম বিধানসভার স্টেশন বাজার এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও প্রবীণ মানুষের হাতে এই সামগ্রী তুলে দেন লক্ষণ ঘরুই। ঘটনার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
আরও পড়ুন:
বিরোধীদের দাবি, নির্বাচন বিধি লাগু হওয়ার পর এই ধরনের সামগ্রী বিতরণ করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন, “নির্বাচন বিধি সকলের ওপর সমান ভাবে কার্যকর। কেউ মানবেন নাকি কেউ মানবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিজেপি সদস্যদের ওপর বিশেষ ছাড় হয়তো থাকতে পারে। ওদের উপর কোনও আইন কাজে লাগে না। ওদের মনোনীত কমিশনার বসেছেন সেই জন্য।” যদিও লক্ষণ বলেন, “নির্বাচন বিধি লাগু হতে ২৪ ঘণ্টা সময় লাগে। সেই জন্যই গরিব মানুষকে জিনিসপত্র দিয়েছি। তৃণমূল জোর করে দোষ দেওয়ার চেষ্টা করছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ