Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Assembly Elections 2026

ভোট উৎসব মিটতেই মদের দোকানে লম্বা লাইন, ভোটগণনার আগে স্টক তোলার হিড়িক

শান্তিপূর্ণ নির্বাচন করাতে এবার একাধিক পদক্ষেপ নেয় কমিশন। যার মধ্যে অন্যতম ছিল মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা। শুধু মদ বিক্রি নয়, বারগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৬:৫১

options
link
ভোট উৎসব মিটতেই মদের দোকানে লম্বা লাইন, ভোটগণনার আগে স্টক তোলার হিড়িক zoom
ফাইল ছবি।
Advertisement

দু’দফায় শান্তিপূর্ণ নির্বাচন (Assembly Elections 2026) হয়েছে বাংলায়। শান্তিপূর্ণ নির্বাচন করাতে এবার একাধিক পদক্ষেপ নেয় কমিশন। যার মধ্যে অন্যতম ছিল মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা। শুধু মদ বিক্রি নয়, বারগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মাঝে ফের দোকান-বার খুললেও ফের বন্ধ হয়। বুধবারই ভোটপর্ব সম্পন্ন হয়েছে। সবার নজর এখন আগামী সোমবার অর্থাৎ ৪ মে গণনার দিকে। কিন্তু জানেন ফের একবার মদের দোকান বন্ধ থাকছে। কিন্তু কবে?

গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথমদফার নির্বাচন ছিল। উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট (Assembly Elections 2026) ছিল। নিয়ম অনুযায়ী, নির্বাচন সংলগ্ন এলাকাগুলিতে ভোটগ্রহণের ২৪ ঘন্টা আগে থেকে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু এবার ৪৮ ঘণ্টা আগে থেকে গোটা রাজ্যে মদের দোকান, বার বন্ধের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ এবার ২০ এপ্রিল থেকে মদের দোকান এবং বার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। ২৩ এপ্রিল ভোট মিটে যাওয়ার পর মাঝে একদিন অর্থাৎ ২৪ এপ্রিল মদের দোকান এবং বার খুলেছিল। এরপর ফের বন্ধ হয় দোকান।

Advertisement

তবে আজ বৃহস্পতিবার থেকে আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী মদের দোকান এবং বার খোলা হয়েছে। দোকান খুলতেই ফের লম্বা লাইন ক্রেতাদের। শহর হোক কিংবা শহরাঞ্চলের দোকানগুলিতে কার্যত একই ছবি দেখা গিয়েছে। রবিবার ৩ মে মদের দোকান এবং বার খোলা থাকবে রাত ১১ টা পর্যন্ত। পরের দিন অর্থাৎ ৪ মে, ভোট গণনার দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত বারও। ইতিমধ্যে আবগারি দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। তবে ৫ মে, মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবেই সমস্ত মদের দোকান এবং বার খোলা থাকবে। কমিশনের নির্দেশ মেনেই এহেন পদক্ষেপ বলে জানিয়েছে আবগারি দপ্তর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.