ফলতায় আইটিবিপি সেনা জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। ভোটের (West Bengal Assembly Election) ডিউটিতে বঙ্গে এসে মৃত্যু জওয়ানের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কনক। তিনি আইটিবিপির জওয়ান হিসাবে কর্মরত ছিলেন। ভোটের ডিউটিতে এসেছিলেন ফলতায়। অন্যান্য জওয়ানদের সঙ্গে থাকছিলেন ফলতা থানার দোস্তিপুর উচ্চ বিদ্যালয়ের দোতলায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাথরুমে যাওয়ার পথে সিঁড়ি থেকে পড়ে যান ওই জওয়ান। মাথায় গুরুতর আঘাত পান তিনি। জোরে শব্দ শুনে আসেন অন্যান্য জওয়ানরা। রক্তাক্ত অবস্থায় কনককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জওয়ানের মৃত্যু হয়েছে। দেহ ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে ফলতা থানার পুলিশ। উল্লেখ্য, বঙ্গে এবার দু’দফায় নির্বাচন (West Bengal Assembly Election)। তার জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই ধাপে ধাপে রাজ্যে ৮৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। এ দিকে ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের জন্য রাজ্যে ২৮০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার ভোটের কাজে এসে মৃত্যু হল আইটিবিপি জওয়ানের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক