Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
West Bengal Assembly Election

বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি! কমিশনের দ্বারস্থ আতঙ্কিত শৌর্য্য

হঠাৎ এহেন ফোনে রীতিমতো আতঙ্কে বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী। এরপরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগ জানিয়েছেন কমিশনেও।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:০৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:০৪

options
link
বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি! কমিশনের দ্বারস্থ আতঙ্কিত শৌর্য্য zoom
বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ।

বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য্য বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি। অভিযোগ, প্রচারে যাওয়ার সময় তাঁকে ফোনে এহেন হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও দাবি। রাজ্যে প্রথমদফার নির্বাচনের (West Bengal Assembly Election) বাকি আর সাতটা দিন। তার আগেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনায় বসিরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শৌর্য্য বন্দ্যোপাধ্যায়। এমনকী নির্বাচন কমিশনেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। অন্যদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবার শৌর্য্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। অন্যান্যদিনের মতোই বুধবার বসিরহাটের ঘোজাডাঙ্গা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, প্রচার শেষে একটি দলীয় কর্মসূচীতে যোগ দেওয়ার সময় শৌর্য্য বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক মেসেঞ্জারে একটি ‘রহস্যজনক’ ফোন আসে। সেখানে এক ব্যক্তি নিজেকে দীপ্তেশ দে নামে পরিচয় দেয়। এরপরেই তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকেন বলে অভিযোগ বিজেপি নেতার। এমনকী প্রাণনাশের হুমকি তাঁকে এবং তাঁর পরিবারকে দেওয়া হয় বলেও অভিযোগ। হঠাৎ এহেন ফোনে রীতিমতো আতঙ্কে বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী। এরপরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগ জানিয়েছেন কমিশনেও।

Advertisement

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের পরিচয় এবং অবস্থান। এদিকে এহেন ঘটনাকে কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে দাবি বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদলের। তিনি বলেন, ”এমন ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।” গণতান্ত্রিক ব্যবস্থায় কোনও প্রার্থীকে হুমকি দেওয়া সম্পূর্ণ অন্যায় বলেও মন্তব্য করেন বাদল। তাঁর বক্তব্য, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের উচিত নিজেদের ভুল স্বীকার করা এবং এই ধরনের আচরণ থেকে বিরত থাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.