নির্বাচনের (West Bengal Assembly Election) আগে ফের রাজ্যে টাকা উদ্ধার। এবার কোচবিহারের নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। একটি গাড়িতে করে টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলির কোনও নথি দেখাতে না পারায় গাড়ির চালককে আটক করে পুলিশ। এই নাকা চেকিংয়ের সময় নির্বাচন কমিশনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জেলাশাসকের কাছে ঘটনার অভিযোগ জানানো হয়েছে। কী কারণে টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বুধবার শীতলকুচি (Sitalkuchi) ব্লকের নতুন বাজার সংলগ্ন সিতাই-শীতলকুচি রাজ্য সড়কে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় গোসাইঘাট থেকে দিনহাটার দিকে যাওয়ার পথে একটি লাল রঙের চার চাকার গাড়ি আটকায় উপস্থিত নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকরা। গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। টাকার উৎস সম্পর্কে চালকের কাছ থেকে জানতে চাওয়া হলে তাঁর কথায় অসঙ্গতি মেলে। সেই কারণে টাকাগুলি বাজেয়াপ্ত করে চালককে আটক করে পুলিশ।
আরও পড়ুন:
এদিন নাকা চেকিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিক সৌভিক মিত্র ও শীতলকুচি থানার ওসি এন্টনি হরো। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই ধরনের তল্লাশি অভিযান আরও চলবে। কয়েকদিন আগে বাংলা-অসম সীমানায় দুটি পৃথক নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে তিনটি গাড়ি থেকে ৩ লক্ষ ৭০ হাজারের বেশি নগদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি কলকাতার ইকো পার্ক থানা এলাকায় গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় ২৫ লক্ষ টাকা। এই সব টাকারও কোনও নথিপত্র ছিল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের