Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
West Bengal Assembly Election

কমিশনের নজরে দক্ষিণ ২৪ পরগনা! দ্বিতীয় দফার আগেই ২৪৬ জন ‘ট্রাবল মঙ্গার’কে তুলল পুলিশ

এই ২৪৬ জন ছাড়াও গত কয়েকঘণ্টায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতারের সংখ্যা ধরলে প্রায় তিন শতাধিক দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৮:২২

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৮:২২

options
link
কমিশনের নজরে দক্ষিণ ২৪ পরগনা! দ্বিতীয় দফার আগেই ২৪৬ জন ‘ট্রাবল মঙ্গার’কে তুলল পুলিশ zoom
প্রতীকী ছবি।

দ্বিতীয়দফার ভোট আগামী বুধবার। প্রথমদফার মতোই দ্বিতীয়দফার নির্বাচনও অবাধ এবং শান্তিপূর্ণ করাতে মরিয়া কমিশন। কিন্তু এরমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে গত কয়েকদিনে উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। আর তাই নির্বাচনের কয়েক ঘণ্টা আগে আরও কড়া নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। পুরনো অপরাধের রেকর্ড রয়েছে এমন ২৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের একাধিক এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ২৪৬ জন ছাড়াও গত কয়েকঘণ্টায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতারের সংখ্যা ধরলে প্রায় তিন শতাধিক দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের যুক্তি, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের মুখে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিপুল বোমা উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিনে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তদন্তে আজ, সোমবার সকালে ভাঙড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র একটি টিম। বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের কাজ খতিয়ে দেখেন। ঘটনার সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারেও কলকাতা পুলিশের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বোমা উদ্ধারের ঘটনায় কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করায় আতঙ্ক বেড়েছে বিভিন্ন এলাকায়। 

Advertisement

নির্বাচনের মুখে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিপুল বোমা উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিনে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তদন্তে আজ, সোমবার সকালে ভাঙড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র একটি টিম।

যদিও এহেন নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শাসকদলের দাবি, ভাঙড়ের বিভিন্ন এলাকায় এসে এনআইএ সাধারণ মানুষকে হয়রানি করছে। নির্বাচনে বিরোধীদের সুবিধা দিতেই এহেন পদক্ষেপ বলেও দাবি। শুধু এনআইএ নয়, ভোটের আগে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনও। চলছে পুলিশ পিকেটিংও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.