নিরুফা খাতুন: হেমন্তেও গরমের অনুভূতি! এসেও আসছে না শীত। এমন পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে নিম্নমুখী হবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার ও বুধবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়তে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণের জেলাগুলিতে এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কোথাও কোথাও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি। তবে আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
নভেম্বরের প্রথম সপ্তাহেই হাওয়া বদল হবে কলকাতারও। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
সপ্তাহের মাঝে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৭ নভেম্বর, শুক্রবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে শুষ্ক আবহাওয়া। আগামী চারদিনে অন্তত দুই-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার