দ্বিতীয় দফার ভোটের রাতে রেকর্ড বৃষ্টিতে ভিজেছে কলকাতা। ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত একই রমক আবহাওয়া (WB Weather Update) থাকবে। চলবে ঝড়বৃষ্টি। গতকালের বৃষ্টিতে তাপমাত্রা একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি কমে গিয়েছে। সোমবার ভোট গণনার দিন থেকে হাওয়া বদল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও অসমে গিয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, এ দিন বৃহস্পতিবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। বেলা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ে হাওয়া বইবে বলেও পূর্বাভাস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয় দক্ষিণের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণের পাশাপাশি উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙ, কালিম্পং-সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তরে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
থানায় ডেকে বৈদ্যুতিক শক দিয়ে মার! ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর
-
‘হোয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান?’ নাইটিতেই শহর চষে ফেলছেন জেন জি তরুণরা! কিন্তু কেন?
-
বঙ্গে জলশক্তি প্রকল্পে বরাদ্দ ৩৯ হাজার কোটি, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠকে একাধিক সিদ্ধান্ত
-
ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু ১৭৫ জনের! ‘ভুল হতেই পারে’, সাফাই ট্রাম্পের
-
ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ, হাইতির বিরুদ্ধে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার