Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Weather Update

সপ্তাহের শুরুতেই কালবৈশাখী দক্ষিণবঙ্গে! ঝড়বৃষ্টিতে নিম্নমুখী তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

কতদিন চলবে কালবৈশাখীর দাপট? জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১১:২৩

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১১:২৩

options
link
সপ্তাহের শুরুতেই কালবৈশাখী দক্ষিণবঙ্গে! ঝড়বৃষ্টিতে নিম্নমুখী তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস? zoom
কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

রবিবারই আগমন ঘটেছিল। সপ্তাহের শুরুতে দাপট দেখানোর সম্ভাবনা। কালবৈশাখী নিয়ে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোম থেকে পরপর তিনদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ-বৃহস্পতিতে কিছুটা স্তিমিত হলেও শুক্র থেকে ফের সক্রিয় হতে পারে কালবৈশাখী। কলকাতায় আগামী কয়েকদিন বিকেলে কালবৈশাখীর পূর্বাভাসের কথা শুনিয়েছে হাওয়া অফিস। এদিকে, রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সকালের দিকে রোদেলা আবহাওয়া থাকলেও দিনভর মেঘলা আকাশ। দুপুরের পর থেকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। দুর্যোগের চার জেলা ছাড়াও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

Advertisement

বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে আবার তা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।মঙ্গলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। রবিবারের হালকা ঝড়বৃষ্টিতে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৩ শতাংশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.