Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Weather Update

নিম্নচাপের ফাঁড়া কাটছেই না! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জেনে নিন পূর্বাভাস

বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনভর অস্বস্তিকর গরম। আর কী জানাল হাওয়া অফিস?

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৪:১৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৪:১৪

options
link
নিম্নচাপের ফাঁড়া কাটছেই না! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জেনে নিন পূর্বাভাস zoom
ফাইল ছবি
Advertisement

বঙ্গের আকাশ থেকে দুর্যোগের মেঘ যেন কাটছেই না। ক্রমশ জাঁকিয়ে বসছে নিম্নচাপ! আরও শক্তিশালী হয়ে তা আপাতত উপকূলের দিকে অবস্থান করছে। এর জেরে সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তিশালী হয়ে উপকূলের দিকে রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তিশালী হয়ে উপকূলের দিকে রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। কলকাতায় আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও শহরের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে। আর তাতে দিনভর অস্বস্তি জারি থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.