Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Weather Update

বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি, সপ্তাহান্তে ভিজবে দক্ষিণবঙ্গ?

কবে প্রবেশ করবে বর্ষা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৫, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৫, ১২:৩৭

options
link
বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি, সপ্তাহান্তে ভিজবে দক্ষিণবঙ্গ? zoom
Advertisement

নিরুফা খাতুন: প্রায় ১৫ দিন থমকে মৌসুমি বায়ু। অনেক আগে ভারতে প্রবেশ করেছিল বর্ষা। দক্ষিণবঙ্গেও আগে ঢুকে যাওয়ার কথা! কিন্তু কোথায় কী? গরমে নাজেহাল দশা সাধারণ মানুষের। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

১৪ জুন শনিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকতে পারে। আগামী দু’দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। যার জেরে দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়ার মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও মেঘলা আকাশের কিছুটা স্বস্তি মিলতে পারে।

Advertisement

রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। আজ শুক্রবার সকালে গরম আর্দ্রতাজনিত অস্বতি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতেও একই আবহাওয়া থাকবে। পরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আজ সকাল থেকে গরম ও অস্বস্তিজনক আবহাওয়া কলকাতার। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি।

আজ, শুক্রবার বিকেলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও সপ্তহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি দার্জিলিং-সহ উপরের জেলায়। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা কমবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.