রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আজ, শনিবার দিনভর মেঘলা আকাশ। এদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভা। বিজেপির কর্মী-সমর্থকরা মাঠে আসছেন সকাল থেকেই। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? সভার সময় কি ঝড়বৃষ্টি হতে পারে? কী জানাল হাওয়া অফিস?
রবিবার থেকেই বঙ্গে বৃষ্টির স্পেল শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। তবে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন:
এদিন কি কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে? হাওয়া অফিস জানাচ্ছে, মূলত মহানগরে শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবহাওয়ার বিপুল বদলের কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আগামী কাল, রবিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ হুগলি এবং নদিয়ায়। মহানগরেও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির কথা জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আবহাওয়ার বড় বদল হতে পারে। সেই কথা জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত