রবিবার ভোর থেকে আকাশের মুখ ভার। একটু বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় অঝোরে নামল বৃষ্টি। হাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগের তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের দাপটে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রবিবার দিনভর বৃষ্টির দাপট জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী সতর্কতা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই পরগনাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়া হাওয়া।
অন্যদিকে আজ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। সোমবার জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সর্বশেষ খবর
-
দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, পুলিশ খুঁজতেই গা ঢাকা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও ছেলের!
-
সহকর্মীকে ডাকতে এসে থ চালক, বাসের মধ্যে পড়ে খালাসির দেহ! চাঞ্চল্য পুরুলিয়ায়
-
মানসিক ফাঁদে পা নয়, বাজারের সঙ্গে সঙ্গে ‘আচরণ’ বদলাতে হবে লগ্নিকারীদেরও
-
এবার কলকাতাতেও ইথানল মিশ্রিত পেট্রল, কোন কোন জায়গায় মিলবে এই পরিষেবা
-
সবার দল ভাঙাচ্ছেন বিজয়, রাজ্যপালের কাছে একযোগে নালিশ ডিএমকে-বিজেপি-এআইএডিএমকের