নিরুফা খাতুন: মৌসুমী বায়ু সক্রিয় হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। মঙ্গলবার থেকে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। আজ, বুধবার থেকে বৃষ্টি আরও বেড়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
[আরও পড়ুন: গুরুর পায়ের ধুলো নেওয়ার তাড়াতেই দুর্ঘটনা হাথরাসে! মৃতের সংখ্যা বেড়ে ১২১]
উত্তরবঙ্গেও দুর্যোগ আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত রয়েছে। পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ চলতে থাকবে। নিচের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত সেখানে দুর্যোগ চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে বৃষ্টি বাড়তেই তাপমাত্রা অনেকটা নিচে নেমেছে। দহনজ্বালা ও অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলেছে। মঙ্গলবা শহরে সর্বোচ্চ পারদ ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। আজও, পারদ কম থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকবে।
[আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের, কোপার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসরা]
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!