Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Weather Update

ফের ঘনীভূত নিম্নচাপ, নামছে না তাপমাত্রা, শীতের পথে কাঁটা বৃষ্টি?

আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ১১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ১১:০৪

options
link
ফের ঘনীভূত নিম্নচাপ, নামছে না তাপমাত্রা, শীতের পথে কাঁটা বৃষ্টি? zoom
ফাইল ছবি।
Advertisement

নিরুফা খাতুন: কালীপুজো, ভাইফোঁটা মিটতে ঠান্ডা আমেজ টের পাচ্ছিলেন বঙ্গবাসী। ভোরের দিকে হালকা কুয়াশায় শীত শীত অনুভূত হচ্ছিল। বেলা বাড়তেই অবশ্য রোদের তীব্রতায় বেশ গরম লাগছিল। তবে আপাতত শীত আগমনের কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তাতে কাঁটা হতে চলেছে বৃষ্টি। ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এর জেরে আগামী দু-তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে। আজ, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা এবং তা নিম্নচাপে পরিণত হতে পারে বুধবার নাগাদ। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে এ রাজ্যে। হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে। হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, এই সময় সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। যার জেরে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। বুধবার থেকে উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

এদিকে, দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ, বেলার দিকে কখনও আকাশ থাকবে আংশিক মেঘলা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদরা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়তে পারে। ফল সকালের দিকে কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। বুধবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পরবর্তীতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায়। রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই।

কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বুধবার ও বৃহস্পতিবার কুয়াশা ও ধোঁয়াশা থাকবে সকালের দিকে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৫ শতাংশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.