নিরুফা খাতুন: বৃষ্টি থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি। অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি হয়েছে। তবে আপাতত দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এই দুদিন বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার থেকে হতে পারে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে। ওইদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশ।
[আরও পড়ুন: পুজো কমিটির দখলদারি নিয়ে বচসা, কাউন্সিলরের দলবলের ‘মারে’ মৃত্যু তৃণমূল কর্মীর]
উত্তরবঙ্গে সোমবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
[আরও পড়ুন: শেয়ারে লগ্নির ফাঁদে নিঃস্ব নৌসেনা কর্তা! ‘প্রতারণা’র দায়ে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী]
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া