গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ পরিবেশ। সকালে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সন্ধ্যে হতেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। য়ার প্রভাবে বাংলায় কয়েকদিন ধরেই চলছে দুর্যোগ। জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবার বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা। পূর্ব বর্ধমান ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামিকালও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন:
শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। হাওয়া অফিস সূত্রে খবর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এদিন ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। আবহাওয়াবিদরা জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার গোটা বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ফলে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোই ভালো। শুক্রবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের