নিরুফা খাতুন: ভরা জৈষ্ঠে পচা ভাদ্রের গরম! বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম কমছে না দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েকদিন উত্তরে দুর্যোগে আশঙ্কা রয়েছে, বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামিকাল থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।
হাওয়া অফিস বলছে, আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ১৪ জুন শনিবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে। আগামী দু’দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হবে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশে অনুকূল পরিস্থিতির কথা জানালেও পূর্ব অংশ কবে সচল হবে তা নিয়ে এখনও কোন পূর্বাভাস নেই। ফলে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে, তা এখনও অজানা।
শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা-সহ অধিকাংশ জেলাতে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গেও সপ্তাহান্তেও বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-সহ উপরের জেলায়। ফলে কমবে তাপমাত্রা। শুক্রবার ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা বাড়বে।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর