রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয়ে পুলিশি তল্লাশি। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে। পুলিশের দাবি, সাংসদের গাড়িতে টাকা না নগদ রয়েছে কি না তা দেখতেই তল্লাশি। পালটা সাংসদের দাবি, তল্লাশির জেরে সভায় পৌঁছতে দেরি হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেজ ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী(Dibyendu Adhikari)। বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন। সেই সময় পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে কনভয় থামিয়ে তাঁর গাড়িতে পুলিশের তল্লাশি চলে। তাঁর গাড়িতে করে টাকা বা উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়। চলে তল্লাশি। মহকুমা শাসক জানিয়েছেন, বিষয়টি নির্বাচনীবিধি অনুযায়ী তল্লাশি চলছে। যদিও কিছু মেলেনি।
[আরও পড়ুন: ছাপ্পা কমেই রাজ্যে কমছে ভোটের হার! দায়ী পঞ্চায়েতের হিংসাও, মত কমিশনের]
সভায় বক্তব্য রাখার সময় দিব্যেন্দু বলেন, পুলিশ তল্লাশির নামে তাঁর দেরি করিয়েছে। তাই তাঁর সভায় পৌঁছতে দেরি হল। তবে এই নিয়ে তার কোন অভিযোগ নেই। বরং গাড়ি তল্লাশি করার সময় পুলিশকে সহযোগিতা করেছেন তিনি। তবে এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়েছে।
[আরও পড়ুন: মোদিজি ঘাবড়ে গেলেন নাকি! আদানি খোঁচার পালটা তোপ রাহুলের]
সর্বশেষ খবর
-
সম্পত্তি নিয়ে জটিলতা, নিঃসন্তান দম্পতির পালিত পুত্রকে অপমান আত্মীয়দের! ‘আত্মঘাতী’ যুবক
-
‘পাঁঠার মাংস প্রসাদ’, পুজোয় আমিষ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ
-
‘জুলাই জঙ্গি’ কটাক্ষ থেকে শারীরিক হেনস্তা, ইটালিতে বাঁধনের উপর আওয়ামি লিগের হামলা!
-
জল্পনার অবসান, অবশেষে নির্বাচনী ময়দানে লিয়েন্ডার, কবে ভোটে লড়বেন অলিম্পিক পদকজয়ী?
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি