দুর্নীতির অভিযোগে কালিমালিপ্ত শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)(SJDA Scam)। তাই এবার ২০০ কোটি টাকার দুর্নীতির তদন্তে গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাবের অডিট করা হবে। শুধু তাই নয়, আধিকারিকদের বিরুদ্ধেও তদন্ত হবে। তার জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তাঁরাই অন্তবর্তী প্রশাসনিক তদন্ত করবে। এসজেডিএ’র প্রশাসনিক বৈঠকের পর একথা জানান পর্যটনমন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh)।
দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বৈঠকে জলপাইগুড়ি ও শিলিগুড়ির সার্বিক রূপরেখা বদলে দিতে যেমন ১০০ কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্পের মেগা রূপরেখা তৈরি করা হয়েছে, তেমনই বিগত বোর্ডের সময়কালের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্করের নেতৃত্বে ওই বৈঠকে পর্যটন মন্ত্রী ছাড়াও ছিলেন পরিবহণ ও অর্থমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ আধিকারিকেরা। পর্যটনমন্ত্রী বলেন, “১৫ বছরের অডিট হবে। দুর্নীতিতে নেতা-মন্ত্রী, আধিকারিক-সহ যিনিই যুক্ত থাকুন না কেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “নাগরিক পরিষেবা ও পরিকাঠামো পুনরুজ্জীবিত করতে এসজেডিএ একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে।” প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার একটি নতুন ব্যাঙ্ক স্কিম তৈরি করে কাজ শুরু করা হবে। মূলত রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, শ্মশানঘাট সংস্কার এবং আধুনিক আলোকে অগ্রাধিকার দিয়ে বর্ষা শেষ হতেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। নাগরাকাটা বা ধূপগুড়ির মতো বাইরে থাকা বিধানসভা কেন্দ্রগুলিকে এসজেডিএ’র এক্তিয়ারভুক্ত করার জন্য নগর উন্নয়ন দপ্তরে আবেদন জানানো হবে। শিলিগুড়ি বাস টার্মিনাসের উলটোদিকে থাকা পুরনো এসজেডিএ বিল্ডিং ভেঙে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সব রাস্তা ক্যামাক স্ট্রিটে…’, ভবানীভবনে অভিষেকের আপ্তসহায়ককে জেরা নিয়ে বললেন ঋতব্রত
-
‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, জেন জি প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের
-
সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা, ভিআইপি রুম-কন্ডোম! তৃণমূল নেতা দেবাশিসের আগাম জামিন খারিজ হাই কোর্টে
-
পাক হাইকমিশনারের বাড়ির পর ঢাকা বিমানবন্দরেও আগুন, ফের বোমাতঙ্ক বাংলাদেশে
-
অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি! পার্থ ভৌমিক ‘ঘনিষ্ঠ’ নৈহাটির ‘ডন’ সনতের উত্থান যেন সিনেমা