মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বীরভূম সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ‘পাথরসম্রাট’ টুলুর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, প্রাক্তন মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর প্রথমবার বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কী বার্তা দেন তিনি, সেদিকেই নজর সকলের।
মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে রাস্তার আশপাশ পরিষ্কার করা হয়েছে। এছাড়া তারাপীঠ মন্দিরের শ্মশান চত্বরেও সাফাই অভিযান করা হয়। ব্যানার ও ফ্লেক্সে সেজেছে রাস্তার দু’ধার। যাতে নিরাপত্তাজনিত কোনও ত্রুটি না থাকে তাই মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময়ের জন্য পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে তারাপীঠের (Tarapith) কাছেই তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে গাড়ি চড়েন যাবেন মন্দিরে। মা তারার পুজো দেবেন তিনি। তারাপীঠের কর্মসূচি শেষে রামপুরহাটে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা শুভেন্দুর। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা।
মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে রাস্তার আশপাশ পরিষ্কার করা হয়েছে। এছাড়া তারাপীঠ মন্দিরের শ্মশান চত্বরেও সাফাই অভিযান করা হয়। ব্যানার ও ফ্লেক্সে সেজেছে রাস্তার দু’ধার। যাতে নিরাপত্তাজনিত কোনও ত্রুটি না থাকে তাই মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময়ের জন্য পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলা পুলিশ ছাড়াও পাশের জেলা থেকেও অতিরিক্ত বাহিনী আনার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথায় ডালা নিয়ে তারাপীঠে পুজো মুখ্যমন্ত্রীর, ডাক দিলেন ঐতিহ্য-সংস্কৃতির বীরভূম গড়ার
-
বর্ষাকাল মানেই জলের বোতলে দুর্গন্ধ, সাবান-জল ব্যবহার না করেও পরিষ্কার করা যায় এই উপায়ে
-
মহা বিপর্যয়ে পাশে থেকেছে ভারত, ধন্যবাদ জানিয়ে বার্তা নেপালের প্রেসিডেন্টের
-
যাদবপুরে পিএইচডি ‘দুর্নীতি’তে সিবিআই তদন্তের দাবি, লোকভবনে গেল এবিভিপি
-
‘পঞ্চাশের বেশি টেস্ট খেলেছে, আর কবে শিখবে’, জাতীয় দলের তারকাকে চাঁচাছোলা তোপ অশ্বিনের