দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো ছুটেছে এই শহরেই। দিনে হাজার হাজার যাত্রী নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর এবার জল পরিবহণকে আরও আধুনিক করতে গঙ্গাবক্ষে ‘ওয়াটার মেট্রো’ (Water Metro in Kolkata) চালুর পরিকল্পনা রাজে্যর। ইতিমধে্যই এ বিষয়ে নবান্নের সবুজ সংকেত মিলেছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় এ বিষয়ে একটি বৈঠকের কথা। সেখানে কোচির ওয়াটার মেট্রোর এক প্রতিনিধি দল আসবে। কীভাবে গোটা পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রেজেন্টেশন দেবে।
সূত্রের খবর, কোচির মতো এখানেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হবে। এগুলো হবে পরিবেশবান্ধব। যাত্রীরা দ্রুত গঙ্গাবঙ্গে যাতায়াত করতে পারবেন। তবে শুধু ওয়াটার মেট্রোই নয়। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় সেজে উঠেছে গঙ্গাপারও। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব্যয়ে নামছে ১৩টি ই-ভেসেল। তা ছাড়া আরও ২২টি ভেসেল তৈরি করা হয়েছে, যেগুলো শীঘ্রই গঙ্গাবঙ্গে নামবে। তা ছাড়া সেজেছে গঙ্গাপার। বসেছে স্মার্ট কার্ড গেট। ফলে একথায় জলপরিবহণকে ঢেলে সাজানো হবে আগামী দিনে। নবান্ন সূত্রে খবর, দেলের পরই কলকাতা পুরসভায় ওয়াটার মেট্রো একটি বৈঠক করার কথা। সেখানে রাজে্যর তরফেও কী কী পরিকল্পনা তা কোচির ওয়াটার মেট্রোর আধিকারিকদের সামনে তুলে ধরা হবে। কী ধরনের বোট তৈরি হবে, বা গোটা প্রকল্পের খরচ কীরকম সবই ওই দিন আলোচনা হবে।
আরও পড়ুন:
কোচি ওয়াটার মেট্রো হল ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা, যা কেরলের কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এটি অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট যেগুলো পরিবেশবান্ধব এবং দ্রুত যাতায়াত করা যায়। এখানে ওয়াটার মেট্রো চালু হবে রাস্তায় যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তবে এখানকার ওয়াটার মেট্রো কীভাবে হবে, কী তার গাইডলাইন হবে, তা আগামী সপ্তাহের বৈঠকে ঠিক হওয়ার সম্ভাবনা। কোচি ওয়াটার মেট্রো এটি সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটর (হাইব্রিড) প্রযুক্তিতে চলে। এখানও তেমন অত্যাধুনিক বোট বানানো হতে পারে। নবান্নের এক কর্তার কথায়, আপাতত এই পরিকল্পনা একেবারেই প্রাথমিক ধাপে রয়েছে। এখনই বিশদে বলার সময় আসেনি। আগামী সপ্তাহের বৈঠকের পর কিছুটা পরিষ্কার হবে। তবে প্রকল্পের বিষয়ে অর্থ দপ্তরের ছাড়পত্র মিলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট