ফের ক্যামেরার সামনে মেজাজ হারালেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিজেপিকে একের পর এক গালিগালাজ দিলেন। এমনই একটি ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল নদিয়ার কালীগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন মহুয়া। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, কাদা, বেগুন, পাথর। ডিম লাগে মহুয়ার গায়েও। তাঁর শাড়ি ভিজে যায়। বিক্ষোভের জেরে তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়িতেই দীর্ঘক্ষণ আটকে পড়েন তিনি। এরপর সেখান থেকে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে গালাগালি দিতে থাকেন মহুয়া। তাঁর বক্তব্য ধরা পড়ে ক্যামেরায়। সেই ভিডিওই বর্তমানে ভাইরাল।
বুধবার নদিয়ার কালীগঞ্জে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে অবস্থিত পার্টি অফিসে তৃণমূলের একটি কর্মিসভা ছিল। সেই কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হায় হায়, মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা। বিল্ডিংয়ের জানালায় মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই একের পর এক ডিম ছোড়া হয়। ডিমের পাশাপাশি কাদা, বেগুন, ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়া ও তৃণমূল কর্মীদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। এই সব অভিযোগ তুলে সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। সাংসদের অভিযোগ, তাঁদের বেরতে দেওয়া হচ্ছিল না। লাগাতার ডিম-সহ বিভিন্ন জিনিস ছুড়ে হামলা করা হচ্ছে। বিক্ষোভকারীরা সকলেই বিজেপির লোক। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সাংসদ।
আরও পড়ুন:
বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আলিফা আহমেদের বাড়িতেই আটকে পড়েন মহুয়া। প্রায় দেড় ঘণ্টা পড়ে সেখান থেকে বের হন তিনি। বাড়ি থেকে বেরতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “দিদি ডিম ছুড়ছে কেন?” এই প্রশ্নের উত্তরেই বিজেপিকে একের পর এক কুকথা বলতে থাকেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অদিতিকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, দেবরাজকে বারাসত আদালতে ডিম-হামলা
-
মার ঝাড়ু মার! বিশ্বকাপের মঞ্চেও অমলিন জাপানি সূর্যোদয়
-
কংগ্রেসের সঙ্গে মিশছে শরদ পওয়ারের দল! কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে! কী শর্তে?
-
উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের কেন্দ্রের পোর্টালে যুক্ত করা হোক, শুভেন্দুকে চিঠি বাগান মালিকদের
-
ধর্ম বদল বিতর্ক তুঙ্গে! নিজেকে ‘নাস্তিক’ দাবি করেও কেন কামাখ্যায় পুজো উরফির?