কলম ক্যামেরায় নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড চিকিৎসকের! জানাজানি হতেই তুমুল উত্তেজনা উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের সামনেই ধৃতকে মারধর করে উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ ঘোষ। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। জানা যায়, ওই স্বাস্থ্যকেন্দ্রে নার্সদের পোশাক বদলের আলাদা ঘর রয়েছে। অভিযোগ, গত ১০ জুন সেখানেই নাকি কলম ক্যামেরা রেখে আসেন বিশ্বজিৎ। আলো জ্বলতে দেখায় এক নার্সের সন্দেহ হয়। তিনি পেনটি সরিয়ে রাখেন। এরপর বিশ্বজিৎ ঘটনার দায় স্বীকার করে নেন বলেই দাবি। এরপরই শাস্তির দাবিতে বিএমএইচও মনু গোরাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন নার্স-সহ অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত নার্সদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার চেষ্টা করেন সংশ্লিষ্ট থানার আইসি অভিষেক তালুকদার। ইটাহার বিডিও দিব্যেন্দু সরকার বলেন, “উর্ধতন প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”
আরও পড়ুন:
অভিযোগ, একদিন নয়, ডিউটি চলাকালীন নার্সদের ড্রেসিং রুমে অধিকাংশ দিনই চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ তাঁর কলম ক্যামেরা গোপনে রেখে আসতেন। মঙ্গলবার নার্সদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির সময় চিকিৎসককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। বাজেয়াপ্ত করা হয়েছে কলম ক্যামেরা। একজন চিকিৎসকের এধরনের আচরণে স্তম্ভিত আমজনতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের জুলুমবাজিতে পড়েছিল তালা, পালাবদলে আসানসোলে খুলছে সুবিশাল বিস্কুটের কারখানা
-
প্রয়োজনে ১৬৩ ধারা অমান্য করেই ধর্মতলায় একুশের সমাবেশ! ‘দরকারে থানায় যাব’, হুঁশিয়ারি দোলার
-
হৃদপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলায় মৃত ভারতীয় নাবিকের দেহ ফিরতেই তদন্তের দাবি
-
৬ মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ! ১১২ হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক
-
আজ থেকে ১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী