জানলা-দরজার কাচভাঙা। উলটে রয়েছে চেয়ার, টেবিল। রোগীমৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতাল। রোগীর পরিবারের তাণ্ডবের অভিযোগ। আক্রান্ত হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ঘটনার খবর পাওয়া মাত্র মালদহর মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। চেয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট।
সকাল দশটা নাগাদ মালদার রতুয়া গ্রামীন হাসপাতালে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক রোগীকে নিয়ে আসেন পরিজনরা। পরীক্ষা করেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রোগীকে। বলেন, নিয়ম অনুযায়ী হবে ময়নাতদন্ত। যদিও তা মানতে চায়নি মৃতের পরিজন। তারা জানান, ‘‘ময়নাতদন্ত হবে না। উনি মারা যাননি।’’ অন ডিউটি চিকিৎসক আবার পরীক্ষা করেন। কিন্তু জীবনের কোনও চিহ্ন পাননি। অভিযোগ এ কথা মৃতের পরিজনকে বলতেই প্রায় দুশো লোক হুড়মুড় করে ঢুকে পড়ে জরুরী বিভাগে। ভেঙে ফেলা হয় গেট। গ্রামীণ হাসপাতালের কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়। চিকিৎসককে হুমকি দেওয়া হয়, ‘‘কি করে বাড়ি ফেরেন দেখবো।’’ চিকিৎসকদের প্রশ্ন, ‘‘একটা নিরাপত্তা রক্ষী নেই। বছরে ৫ হাজারের ওপর ডেলিভারি হচ্ছে। হাসপাতালের শৌচালয়ের এমন অবস্থা বাথরুমে যাওয়া যায় না। গ্রামীণ হাসপাতালের চাকরি কি শাস্তির বরাবর?’’
আরও পড়ুন:
বঙ্গে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ফোরামের পক্ষ থেকে ডা. কৌশিক চাকী জানিয়েছেন, প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা চাই। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকদের হুশিয়ারি, সরকার যদি ডাক্তারদের নিরাপত্তা দিতে না পারে তাহলে স্বীকার করে নিক। চিকিৎসক সমাজ প্রয়োজনে গণ আন্দোলনে নামবে। দু’বছর আগে ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। রবিবার সেই ঘটনাকে স্মরণ করে সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দু’মিনিট নীরবতা পালন সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই দিনেই এমন ঘটনা সামনে আসায় বিস্মিত চিকিৎসকরা। অভয়া দিবসের দিন এমন ঘটনাকে চূড়ান্ত অনভিপ্রেত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পুরো ঘটনার রিপোর্ট চেয়েছি। সম্পূর্ণ রিপোর্ট পেলে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক নিগ্রহ যুক্ত কেউ পার পাবে না।
সর্বশেষ খবর
-
চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে! বরাত জোরে বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন