আদিবাসী বধূর রহস্যমৃত্যুর ঘটনায় গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের ভাইয়ের। তার ভিত্তিতে মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতরা হল শেখ আজিজুল ও ভদাই শেখ। বাড়ি ওই থানা এলাকাতেই। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এদিন ঘটনাস্থলে ফরেনসিক টিম যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা।
মঙ্গলবার সকালে বাড়ির কিছুটা দূরে ক্যানেলের ধারে ওই বধূর দেহ উদ্ধার হয়। মৃতের ভাই জানান, মাস দেড়েক ধরে তাঁর দিদি ও জামাইবাবু তাঁদের বাড়িতেই থাকছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁর দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফিরছে না দেখে তিনি ও তাঁর জামাইবাবু খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু গভীর রাত পর্যন্ত সন্ধান পাননি। মঙ্গলবার সকালে তাঁরা জানতে পারেন ক্যানেল পাড়ে জমিতে মুখ গুঁজে দিদির দেহ পড়ে রয়েছে।
আরও পড়ুন:
মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর সন্দেহ স্থানীয় শেখ আজিজুল ও ভদাই শেখ দিদির উপর যৌন নির্যাতন করে খুন করেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
-
কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
-
সৎ বাবা-দাদুর লালসার শিকার নাবালিকা! স্কুল শিক্ষিকাদের অভিযোগে গ্রেপ্তার ২
-
মারাঠি না জানলে বাতিল ট্যাক্সিচালকদের লাইসেন্স! ভূমিপুত্রদের জন্য বিরাট ঘোষণা মহারাষ্ট্রের