Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Birbhum

দু’টাকায় পুজোর জামা, ১০ টাকার ডিটারজেন্ট ফ্রি! দুস্থ খুদেদের মুখে হাসি ফোটাচ্ছেন বীরভূমের মাস্টারমশাই

পুজোর হুল্লোড-নতুন জামার বিলাসিতা যাদের ছুঁতে পারেনি কোনওদিন। পুজোর মুখে তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন বীরভূমের বুদ্ধিশ্বর মণ্ডল।

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২০:২৭

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২০:২৭

options
link
দু’টাকায় পুজোর জামা, ১০ টাকার ডিটারজেন্ট ফ্রি! দুস্থ খুদেদের মুখে হাসি ফোটাচ্ছেন বীরভূমের মাস্টারমশাই zoom
২ টাকায় জামা পেয়ে আনন্দে আত্মহারা খুদেরা। নিজস্ব ছবি।
Advertisement

ফোকলা দাঁতে একগাল হাসি। কাঁধে জামাকাপড়ের বোঝা। এ যেন এক প্রাপ্তি যোগ! পুজোয় নতুন জামা যাদের কাছে ‘লাখ টাকার স্বপ্নের’ মতো, এবার তাদের হাতে ২ টাকার বিনিময়ে পৌঁছে গেল জামা। বীরভূমের মাস্টারমশাইয়ের উদ্যোগে মুখে হাসি ফুটল বীরভূমের (Birbhum) প্রত্যন্ত গ্রামের খুদেদের।

পাড়ুই ব্লকের আমোদপুর। বোলপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্রত্যন্ত সাঁওতালি গ্রাম। শহরে জাঁকজমক-উৎসব থেকে যাঁরা কয়েক মাইল দূরে। পুজোর হুল্লোড-নতুন জামার বিলাসিতা যাদের ছুঁতে পারেনি কোনওদিন। পুজোর মুখে তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন বীরভূমের বুদ্ধিশ্বর মণ্ডল। যিনি পেশায় একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। নেশায় সমাজ সেবা। আর সেই নেশাতেই শয়ে শয়ে খুদের পরনে উঠল জামা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিমডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বসল ‘২ টাকার হাট’। শুধু তাই নয়, কেনাকাটায় ১০ টাকার ডিটারজেন্টও ফ্রি! এই খবর রটতেই ছুটে এল গোটা গ্রাম। ২ টাকার বিনিময়ে ঝাঁপিয়ে পড়ল গাছে ঝুলে থাকা জামা কাপড়ের উপর। যতটা হাতে ধরল, পছন্দ করে বেছে সব জামাকাপড় কাঁধে তুলে নিলে শিশুরা। কেউ আবার মাথায় পুঁটলি বেঁধে জামা নিয়ে গেল বাড়িতে। উদ্যোক্তা বুদ্ধিশ্বর মন্ডল জানান,” কয়েক বছর ধরে এই কাজ করছি।পুরনো জামা কাপড়ের হাটে অংশ নেন গরিব সাধারণ মানুষ। সমস্ত বাচ্চাদেরকে একটি করে ডাইরিও দেওয়া হয়েছে।” পুজোর আগে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে গোটা গ্রাম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.