অভিষেক চৌধুরী, কালনা: মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। আর তারই বিপজ্জনক পরিণতির সাক্ষী থাকল কালনা। দ্রুত গতিতে গাড়িচালক ধাক্কা মারে টোটোয়। পথেই প্রাণ হারান দুজন। আরও দুজন গুরুতর জখম হয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।
শনিবার ঘড়ির কাঁটায় তখন বেলা বারোটা হবে। কুসুমগ্রাম থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী টোটো। কাটোয়ার দিক থেকে কুসুমগ্রামে আসছিল একটি চারচাকা গাড়ি। চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল সে। সেই সময় উলটো দিকে থাকা যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। নিহত বছর পঞ্চান্নর পরেশ রুদ্র এবং বছর পঁচাত্তরের বিশ্বনাথ রায়। পরেশ রুদ্র ছিলেন টোটোচালক। বিশ্বনাথ রায় যাত্রী। দুজনেই মন্তেশ্বরের বাসিন্দা।
এই দুর্ঘটনায় আরও দুজন জখম হয়েছেন। তাঁরা হলেন নাজমা খাতুন এবং আজিজা খাতুন। দুজনেই টোটো যাত্রী। পেশায় কমিউনিটি হেলথ অফিসার। তাঁদের প্রথমে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ওই গাড়িচালকও।
সর্বশেষ খবর
-
মহেশতলার নামী স্কুলে আহত বোনপো, আড়ালের চেষ্টা কর্তৃপক্ষের! সাবধানীবার্তা শ্রাবন্তীর
-
সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে লাল বলের ক্রিকেটে অগ্নিপরীক্ষা বৈভবের
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!
-
‘ককরোচ’ রুখতে হাতিয়ার বন্দে মাতরম! দেশজুড়ে প্রচারে বিজেপি, নিশানায় কংগ্রেস
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু