হাসনাবাদে শিউরে ওঠার মতো ঘটনা। ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা এলাকায় দু’মাসের শিশুকে উদ্ধার করা হল বাড়ির পাশের পুকুর থেকে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বারান্দার একটি খাটে শিশুটিকে শুইয়ে শৌচালয়ে যান মা। ফিরে এসে দেখেন বারান্দার গেট খোলা ও বিছানা ফাঁকা। এরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সন্তান হারিয়ে শোকে পাথর মা। তাঁর বক্তব্য, “দু’মাসের কোলের বাচ্চা। সে তো হাঁটতেও হামা দিতে বা হাঁটতেও পারে না। ঘুমাচ্ছিলো বলে বারান্দার খাটটায় রেখে সবে বাথরুমে গিয়েছি। এসে দেখি গেট খোলা, বিচানায় বাচ্চাটা নেই। পাগল পাগল লাগছিল। সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে ডাকলাম তখন।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন শুধু তার মা। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। কে বা কারা, কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে শিশুটির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই রহস্যমৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের
-
দেশের আরও এক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, স্বাধীনতা দিবসেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
৩ নম্বরে দু’বছরের খরা কাটালেন পাড়িক্কল, ভারতের অ্যাডভান্টেজে ‘কাঁটা’ রাহুলের চোট
-
চাকরির জায়গায় মনোবল হারাচ্ছেন? নিজেকে ব্যক্তিত্বময় করে তুলতে খেয়াল রাখুন এই ৬ বিষয়
-
বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও